BREAKING NEWS

জাতীয়

বিনোদন

অর্থ ও বাণিজ্য

Monday, 10 March 2014

‘রাজা হ্যান্ডসাম’-এ অপু বিশ্বাস

নির্মাণাধীন অ্যাকশনধর্মী থ্রিলার ছবি ‘রাজা হ্যান্ডসাম’-এ শাকিব খানের বিপরীতে দেখা যাবে অপু বিশ্বাসকে। এটা চূড়ান্ত করতেই সমপ্রতি ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ প্রজন্মের এই হার্টথ্রব নায়িকা। ছবির শুটিং শুরু হচ্ছে এ মাসের শেষদিকে। ছবির গল্প শুনেই মুগ্ধ অপু বিশ্বাস জানালেন, খুবই কঠিন আর অন্যরকম একটি গল্প। দামি এক হীরার নেকলেস উদ্ধার নিয়ে
দ্রুতগতির এ ধরনের বড়মাপের অ্যাকশন-থ্রিলার বাংলাদেশে এই প্রথম। ছবিতে নায়কের ভূমিকায় আছেন শাকিব খান। প্রধান খলনায়কের চরিত্রে আহমেদ শরীফ। সঙ্গে আছেন মিশা সওদাগর। এছাড়া আরও থাকছেন অমিত হাসান, আমির শিরাজী প্রমুখ। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আর সংগীত আয়োজনের কাজ নিয়ে এখন দারুণ ব্যস্ত ফুয়াদ আল মুক্তাদির। প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এমন ছবি তৈরির পরিকল্পনা থেকেই এ কাজ হাতে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালা। বিশ্বে ছড়িয়ে থাকা বেশ ক’জন বাংলাদেশী চলচ্চিত্র প্রতিভাও জোট বেঁধেছেন এ ছবিতে। দেশের বাইরে যুক্তরাজ্য ও লন্ডনের কিছু আকর্ষণীয় লোকেশনে ছবিটির শুটিং হবে। যুক্তরাজ্য ছাড়াও উত্তর আমেরিকার পরিবেশকদের সঙ্গে ওই সব দেশের প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির ব্যাপারে ইতিমধ্যেই চুক্তি হয়েছে বায়োস্কোপওয়ালার। আরও কয়েকটি দেশের সঙ্গে শিগগিরই চুক্তি সইয়ের অপেক্ষায় রয়েছে এ প্রযোজনা প্রতিষ্ঠান।

Post a Comment

 
Copyright © 2013 InnerViews24.com
ThemeForest Blogger Template Free Download. Powered byBlogger