BREAKING NEWS

জাতীয়

বিনোদন

অর্থ ও বাণিজ্য

Monday, 10 March 2014

ফার কেমিক্যালের আইপিও আজ

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া ফার কেমিক্যালের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হবে আজ থেকে। স্থানীয় বিনিয়োগকারীরা আগামী ১৬ই মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ কোম্পানির আইপিওতে প্রবাসী বিনিয়োগকারীরা আগামী ২৫শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ফার কেমিক্যাল ১০ টাকা ফেসভ্যালু অনুযায়ী ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এ শেয়ারের মার্কেট লট ৫০০ টিতে। অর্থাৎ প্রতিটি লটের জন্য বিনিয়োগকারীদের ৫,০০০ টাকা জমা দিতে হবে। আইপিও’র  মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি মূলধন এবং উৎপাদন বাড়াবে। সর্বশেষ ২০১৩ সালের ৩১শে ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফার কেমিক্যালের ইপিএস ৫.০১ ও এনএভি ১৫.৫৫ টাকা। এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড। উল্লেখ্য, বিএসইসি’র ৫০৬তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

Post a Comment

 
Copyright © 2013 InnerViews24.com
ThemeForest Blogger Template Free Download. Powered byBlogger