BREAKING NEWS

জাতীয়

বিনোদন

অর্থ ও বাণিজ্য

Monday, 10 March 2014

আবারও...

আবারও প্রেমে পাগলপারা হওয়ার বড় রকমের সুযোগ মিলছে বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী দীপিকা পাড়–কোনের। এ দু’জন আবার জুটি বাঁধতে যাচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত পরবর্তী ছবিতে। চলতি বছরের জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এটি প্রযোজনা করবেন যৌথভাবে সাজিদ নাদিয়াদওয়ালা এবং ইমতিয়াজ আলি। এর আগে ‘বাচনা ইয়ে হাসিনো’ এবং বক্স অফিস মাতানো ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর ও দীপিকা। শেষ উল্লেখ ছবিটি ৩০২ কোটি মার্কিন ডলার তুলে নেয় বিশ্ব বক্স অফিস থেকে। ছবিটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার মনোনয়নও পেয়েছিলেন রণবীর। বাস্তব জীবনে এখন কাটরিনা কাইফের সঙ্গে প্রেম করলেও রণবীর এক সময় দীপিকার প্রেমেই মশগুল ছিলেন দারুণভাবে। আর সে প্রেমের বাতাস সবচেয়ে বেশি গতি পেত দু’জনের অভিনীত ছবির শুটিংয়ের সময়ই। এ কারণেই বলিউডে বলাবলি হচ্ছে, নির্মিতব্য ছবিটির শুটিয়ে আবার নতুন করে বেজে উঠবে রণবীর-দীপিকার প্রেমের বাঁশি।

Post a Comment

 
Copyright © 2013 InnerViews24.com
ThemeForest Blogger Template Free Download. Powered byBlogger