সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর আয়েশা
মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিশিষ্ট আবৃত্তিকার,
উপস্থাপক, মডেল ও অভিনেত্রী ক্যামেলিয়া। গত সপ্তাহে ঢাকার ল্যাব এইড
হাসপাতালের কাছে তিনি সড়ক দুর্ঘটনায় দুই হাতে প্রচণ্ড আঘাত পান। তার ডান
হাতের কব্জি ভেঙে যায়। দ্রুত তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে
সেখানে তার শারীরিক অন্যান্য জটিলতাও দেখা দেয়। হাসপাতালের অর্থোপেডিক
সার্জন প্রফেসর মেজর এম এ মান্নান ও মেডিসিন স্পেশালিস্ট সৈয়দ মনোয়ার আলী
তার দ্রুত চিকিৎসা করেন। চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা এখন উন্নতির
দিকে। ক্যামেলিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের
ডা. আশীষের আন্তরিকতায় এবং কর্তব্যরত চিকিৎসক ও অন্যদের সেবায় সুস্থ হয়ে
উঠছি। সবার প্রতি আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে সবার দোয়া চাই যেন দ্রুত পূর্ণ
সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারি। আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা.
আশীষ কুমার জানান, ক্যামেলিয়া খুব দ্রুত বাসায় ফিরে যেতে পারবেন।
উল্লেখ্য, ক্যামেলিয়া ছোটবেলা থেকে সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত। ’৭১-উত্তর প্রথম আবৃত্তি সংসদ’-এর প্রতিষ্ঠাতাদের একজন তিনি। বাংলাদেশ বেতারে বিগত ছয় বছর যাবৎ তারই গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় প্রতি শনিবার বিকাল ৩-০৫ মিনিটে প্রচার হয় ‘সাহিত্য প্রসঙ্গ’ অনুষ্ঠানটি। বিজ্ঞাপনে নেপথ্যে কণ্ঠ দেয়ার কারণে তাকে বিজ্ঞাপনের সম্রাজ্ঞী হিসেবেও আখ্যা দেয়া হতো। খুরশীদুজ্জামান উৎপলের সঙ্গে তিনি প্রথম মডেল হন ‘প্যারাপাইরিন’-এর বিজ্ঞাপনে। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ৩৮টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন এই ছাত্রী জিয়া আনসারীর প্রযোজনায় প্রথম ‘তিন ঘণ্টা বিরতি’ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক আসকার ইবনে শাইকের ‘রাজ্য রাজা রাজধানী’। তার একমাত্র অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাদল রহমানের ‘ড্রাইভার’। বাজারে তার লেখা কবিতার বই ‘মীমাংসিত জনম’ বেশ পাঠকপ্রিয়।

Post a Comment